১৫ জুন ২০২৬, সোমবার, ২১:৫৫

শিরোনাম
প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ২০:০৪

রাজধানীর দীর্ঘদিনের যানজট কমাতে ঢাকার চারটি প্রধান আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীজুড়ে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল স্থানান্তর করা হবে কেরানীগঞ্জে, গাবতলী যাবে হেমায়েতপুরে, সায়েদাবাদ-যাত্রাবাড়ী টার্মিনাল সরানো হবে কাঁচপুরে এবং মহাখালী বাস টার্মিনাল প্রথমে পূর্বাচলে অস্থায়ীভাবে স্থানান্তর করে পরে টঙ্গির কাছে স্থায়ীভাবে নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে থাকা বাস কাউন্টারগুলোকেও দ্রুত নিয়ন্ত্রিত ব্যবস্থার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে জানানো হয়, গুলিস্তান, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে ঢাকার যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত। এ ছাড়া ট্রাফিক সিগন্যালিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা ব্যবহারের ইতিবাচক ফল নিয়েও সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান বলেন, মহাখালী টার্মিনালের বাসগুলোর জন্য অস্থায়ীভাবে পূর্বাচলে ডিপো স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। বাসগুলো শুধু যাত্রী পরিবহনের সময় টার্মিনালে প্রবেশ করবে। একই ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে সায়েদাবাদ ও ফুলবাড়িয়া টার্মিনালের ক্ষেত্রেও।

সভায় হকার পুনর্বাসন, ফুটপাত দখলমুক্ত করা এবং বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পকে কার্যকরভাবে ব্যবহারের বিষয়েও আলোচনা হয়। আগামী সপ্তাহে শাহবাগ এলাকায় নতুন ট্রাফিক সিগন্যাল চালুর কথাও জানানো হয়েছে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন