দুই দিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১০:৩৫
দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।
শনিবার (২০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এ মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।
এর আগে গত ১৯ জুন স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সেদিন প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সর্বশেষ দুই দফার মূল্যহ্রাসে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৬ হাজার ৫৯০ টাকা কমেছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ দফা দাম বৃদ্ধি, ৩৮ দফা দাম হ্রাস এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং স্থানীয় পর্যায়ে কাঁচা স্বর্ণের মূল্য পরিবর্তনের প্রভাবেই দেশের বাজারে স্বর্ণের দাম ঘন ঘন সমন্বয় করা হচ্ছে।
আরও পড়ুন
- • লেবানন থেকে সরে যেতে ইসরাইলকে কড়া বার্তা ইসমাইল কানির
- • টাঙ্গাইলে নিখোঁজ শিশু সেঁজুতির মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
- • ‘ব্যাচেলর পয়েন্ট’-এ আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ, থাকছে বিশেষ চমক
- • শ্রীমঙ্গলে দুই দিনে উদ্ধার দুটি অজগর
- • মৌসুমি বায়ুর প্রভাবে আরও বাড়তে পারে বৃষ্টি
- • চিপসেট সংকট ও খরচ বাড়ায় বাজারে স্মার্টফোনের দাম ঊর্ধ্বমুখী
- • ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার
- • অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে মেসি-দে পল
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
