‘ব্যাচেলর পয়েন্ট’-এ আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ, থাকছে বিশেষ চমক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৩:০০
ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতা আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই এবার দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ। দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে নাটকটির পঞ্চম সিজনের ১৩তম পর্ব।
নির্মাতা কাজল আরেফিন অমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন পর্বে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের খুনসুটি, তর্ক-বিতর্ক এবং ফুটবলকেন্দ্রিক উন্মাদনা হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হবে।
পোস্টে তিনি লেখেন, “আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াই এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ।” পাশাপাশি দর্শকদের জন্য বিশেষ চমকের কথাও জানান তিনি।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে আগাম বুকিং করা দর্শকদের মধ্য থেকে ১০০ জনকে বিশেষ একটি আয়োজনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। সেখানে কাবিলা, নেহালসহ নাটকের জনপ্রিয় চরিত্রদের নিয়ে অনুষ্ঠিত একটি বিশেষ খেলা সরাসরি উপভোগ করতে পারবেন তারা।
ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন পর্বটি ঘিরে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয়েছে। ফুটবলপ্রেমী দর্শকদের কাছে পর্বটি অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন
- • আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
- • শিকাগোতে তিন দিনে ২৪টি গুলির ঘটনা, নিহত ৭ ও আহত ৩৮
- • রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশের ডাক দিল ১১ দলীয় জোট
- • লেবানন থেকে সরে যেতে ইসরাইলকে কড়া বার্তা ইসমাইল কানির
- • টাঙ্গাইলে নিখোঁজ শিশু সেঁজুতির মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
- • ‘ব্যাচেলর পয়েন্ট’-এ আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ, থাকছে বিশেষ চমক
- • শ্রীমঙ্গলে দুই দিনে উদ্ধার দুটি অজগর
- • মৌসুমি বায়ুর প্রভাবে আরও বাড়তে পারে বৃষ্টি
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
