শ্রীমঙ্গলে দুই দিনে উদ্ধার দুটি অজগর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১২:৫৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি স্থান থেকে দুই দিনে দুটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে সাপ দুটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে সেগুলো বনে অবমুক্ত করা হয়।
রোববার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার বরুণা হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন আওয়াল মিয়ার বাড়ির পুকুরে মাছ ধরার সময় জালে একটি বড় সাপ আটকা পড়ে। সাপটি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করেন। এ সময় বাড়ির সদস্যরা জানান, কয়েক দিন ধরে তাদের বাসা থেকে কবুতর, হাঁসসহ বিভিন্ন গৃহপালিত প্রাণী নিখোঁজ হচ্ছিল। শুরুতে তারা বনবিড়াল বা শিয়ালকে দায়ী মনে করলেও অজগরটি উদ্ধারের পর ধারণা করেন, সাপটিই প্রাণীগুলো শিকার করেছিল।
এর আগে শনিবার দুপুরে উপজেলার কাকিয়াবাজার এলাকার তপু দেবনাথের বাড়ির সামনে একটি ফসলি জমিতে স্থানীয় লোকজন আরেকটি অজগর দেখতে পান। মাছ ধরার সময় সাপটি তাদের নজরে আসে। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া হলে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন।
উদ্ধার করা দুটি অজগরই অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, উদ্ধার করা সাপ দুটি নিরাপদ পরিবেশে বনে অবমুক্ত করা হয়েছে।
আরও পড়ুন
- • লেবানন থেকে সরে যেতে ইসরাইলকে কড়া বার্তা ইসমাইল কানির
- • টাঙ্গাইলে নিখোঁজ শিশু সেঁজুতির মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
- • ‘ব্যাচেলর পয়েন্ট’-এ আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ, থাকছে বিশেষ চমক
- • শ্রীমঙ্গলে দুই দিনে উদ্ধার দুটি অজগর
- • মৌসুমি বায়ুর প্রভাবে আরও বাড়তে পারে বৃষ্টি
- • চিপসেট সংকট ও খরচ বাড়ায় বাজারে স্মার্টফোনের দাম ঊর্ধ্বমুখী
- • ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার
- • অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে মেসি-দে পল
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
