০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:১৬

শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

গ্রে'স অ্যানাটমি খ্যাত অভিনেতা এরিক ডেন আর নেই

গ্রে'স অ্যানাটমি খ্যাত অভিনেতা এরিক ডেন আর নেই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৮

হলিউডের জনপ্রিয় অভিনেতা এরিক ডেন আর নেই। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ৫৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি এএলএস (অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস) নামক একটি স্নায়বিক রোগের সঙ্গে লড়াই করছিলেন।

এরিক ডেনের প্রতিনিধি মেলিসা ব্যাংক এক বিবৃতিতে জানান, অভিনেতা তার শেষ সময়টুকু পরিবার ও বন্ধুদের সান্নিধ্যেই কাটিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রেবেকা গেহার্ট এবং দুই কন্যা বিলি ও জর্জিয়াকে রেখে গেছেন।

গত বছর তিনি প্রথম তার এই বিরল রোগের কথা সবাইকে জানান। এই রোগের কারণে তিনি তার ডান হাতের কর্মক্ষমতা হারিয়েছিলেন। মৃত্যুর মাত্র তিন সপ্তাহ আগে অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি একটি সম্মাননা অনুষ্ঠান থেকেও সরে দাঁড়িয়েছিলেন।

অসুস্থ হওয়ার পর থেকেই এরিক এই রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং গবেষণার কাজে নিজেকে যুক্ত করেছিলেন।

তিনি মেডিক্যাল ড্রামা সিরিজ ‘গ্রে’স অ্যানাটমি’-তে ডক্টর মার্ক স্লোয়ান চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। এ ছাড়া ‘ইউফোরিয়া’ সিরিজে তার ক্যাল জ্যাকবস চরিত্রটিও ব্যাপক প্রশংসিত হয়। কাকতালীয়ভাবে, তার শেষ কাজগুলোর একটিতে তিনি এএলএস আক্রান্ত একজন অগ্নিনির্বাপক কর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন।

আরও পড়ুন