দাম্পত্যের জটিল রসায়ন নিয়ে মোশাররফ-তানহা তাসনিয়া
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০০:৫৮
ঈদের নাটকে অভিনেতা মোশাররফ করিমের অভিনয় মানেই দর্শকদের জন্য বাড়তি বিনোদন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে আরটিভিতে প্রচার হতে যাচ্ছে বিশেষ নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’।
শামীম সিকদারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল হাসান। এতে মোশাররফ করিমের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানহা তাসনিয়া।
নাটকটির গল্প আবর্তিত হয়েছে মধ্যবয়সী প্রবাস ফেরত আবুল বাসারকে কেন্দ্র করে। দীর্ঘদিন বিদেশে থাকায় বিয়ে করা হয়নি তার। দেশে ফেরার পর সুন্দরী ও সরল সাবিনাকে দেখে ভালোবেসে বিয়ে করে ফেলেন তিনি। বয়সের বিশাল ব্যবধান থাকলেও স্ত্রীকে অসম্ভব ভালোবাসেন আবুল বাসার। কিন্তু সেই ভালোবাসাই একসময় অতিরিক্ত রক্ষণশীলতায় রূপ নেয়। স্ত্রীকে চোখের আড়াল করতে না পারা আবুল বাসার বাড়ির আশপাশে অবিবাহিত কাউকে ঘেঁষতে দিতে নারাজ। এমনকি বাড়ির গেটে ঝুলিয়ে দেন ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’ লেখা সাইনবোর্ড।
তবে গল্পের মোড় ঘুরে যায় যখন সাবিনা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তদন্তে বেরিয়ে আসে, সাবিনার সাবেক প্রেমিক রনি পুরোনো ছবি ও ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করছিল। বিষয়টি জানতে পেরে সাবিনাকে উদ্ধার করতে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে এগিয়ে আসেন আবুল বাসার। অতীতের কোনো বিষয়কে গুরুত্ব না দিয়ে স্ত্রীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
ভালোবাসা, সন্দেহ, হাস্যরস ও আবেগের মিশেলে নির্মিত নাটকটি দাম্পত্য সম্পর্কের নানা দিক ফুটিয়ে তুলেছে। নির্মাতাদের প্রত্যাশা, ঈদের বিশেষ এই আয়োজন দর্শকদের দারুণ উপভোগ্য সময় উপহার দেবে। ঈদ উপলক্ষে নাটকটি ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।
আরও পড়ুন
- • ‘আলফা’ ট্রেলারে হৃত্বিক রোশনের চমক, ‘ওয়ার’ কানেকশনের ইঙ্গিত!
- • হ্যাটট্রিকের দিনেও বিতর্ক পিছু ছাড়ছে না মেসির
- • মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের তিন তেলবাহী জাহাজ
- • সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি
- • ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের
- • মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- • স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে
- • হঠাৎ সাবস্ক্রিপশন চালু: ফেসবুক-হোয়াটসঅ্যাপ চালাতে দিতে হবে টাকা,
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
