০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৪:০৯

শিরোনাম
ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন

কর্মদিবসেও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে 'বনলতা এক্সপ্রেস', গন্তব্য সন্নিকটে

কর্মদিবসেও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে 'বনলতা এক্সপ্রেস', গন্তব্য সন্নিকটে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ১৬:০১

কর্মদিবসেও দর্শক ধরে রাখতে সক্ষম হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা। মুক্তির নবম দিনে ছবিটি আয় করেছে ২২ লাখ ৯১ হাজার টাকা।

গতকাল স্টার সিনেপ্লেক্সের ২১টি এবং লায়ন সিনেমাসের ৩টি মিলিয়ে মোট ২৪টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৯টি প্রদর্শনীই ছিল পুরোপুরি দর্শকপূর্ণ, যা সিনেমাটির জনপ্রিয়তার প্রমাণ দেয়।

মুক্তির নয় দিনে ‘বনলতা এক্সপ্রেস’-এর মোট মাল্টিপ্লেক্স আয় দাঁড়িয়েছে ২ কোটি ১৮ লাখ টাকা। এর মাধ্যমে চলতি বছরে দ্বিতীয় সিনেমা হিসেবে ই-টিকিটিংভুক্ত মাল্টিপ্লেক্সগুলো থেকে ২ কোটির বেশি আয় করার কৃতিত্ব অর্জন করেছে ছবিটি।

তানিম নূর পরিচালিত এই সিনেমাটি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত একটি অভিযানধর্মী ও হাস্যরসাত্মক গল্পভিত্তিক চলচ্চিত্র।

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ ও আজমেরি হক বাঁধনসহ আরও অনেকে।

আরও পড়ুন