চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৭:৪৬
এবার আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে লড়ছেন অঙ্গার’খ্যাত চিত্রনায়িকা জলি। দীর্ঘদিন ধরে ভোটার হিসেবে অংশ নিলেও এবারই প্রথম নিজে নির্বাচনে প্রার্থী হচ্ছেন এ নায়িকা। এরইমধ্যে তিনি নিজের প্রচার কাজও শুরু করেছেন। ভোটার থেকে দোয়া সমর্থন চাইছেন তিনি।
জলি জানান, আসন্ন ৩ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে শিবা শানু এবং জয় চৌধুরী প্যানেল থেকে কার্যকরী সদস্য হিসেবে প্রতিযোগিতা করবেন তিনি।
জলি বলেন, ‘আমি চলচ্চিত্রে অভিনয় করছি। চেষ্টা করেছি ভালো ভালো গল্পের সিনেমা দর্শককে উপহার দিতে। আমার অভিনীত বেশ কিছু সিনেমা দর্শকপ্রিয়তাও পেয়েছে। প্রথম সিনেমা অঙ্গার দিয়েই দর্শকের যে ভালোবাসা আমি পেয়েছিলাম সেই ভালোবাসা ও অনুপ্রেরণা নিয়ে আজও চলচ্চিত্রের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আগামীতেও আরো ভালো ভালো কিছু গল্পের সিনেমা দর্শক পেতে যাচ্ছেন।'
তিনি আরও বলেন, 'আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আমি কার্যকরী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। এরই মধ্যে আমি একজন প্রার্থী হিসেবে আমার কাজ শুরু করেছি। আমাকে শিল্পীরা অনেক ভালোবাসেন, এটি আমি বিগত দিনে গভীরভাবে অনুভব করেছি। আমি শিল্পীদের জন্য দায়িত্ব নিয়ে কিছু করতে চাই। আপাতত কার্যকরী সদস্য হিসেবে জয়লাভের মধ্য দিয়েই না হয় সেই যাত্রাটা শুরু হোক।'
প্রসঙ্গত, 'অঙ্গার' ছাড়াও জলি অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ডেঞ্জার জোন’ প্রভৃতি।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • দুই দেশের মাঝখানে অনিশ্চিত জীবন, খোলা আকাশের নিচে কাটছে ৯ জনের রাত
- • রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি
- • সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ার বড় ধাক্কা, সরে দাঁড়ালেন তারকা অলরাউন্ডার
- • প্রথম সপ্তাহের পরই বড় পতন, ব্যবসায়িকভাবে চাপে ত্রিভুজ প্রেমের সিনেমা
- • বিশ্বকাপ অভিষেকেই রূপকথা, পরাশক্তিকে থামিয়ে দিল কেপ ভার্দে
- • খামেনির স্বাক্ষর ছাড়াই ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা
- • ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর ট্রাম্প-ভ্যান্সের
- • স্পেনকে রুখে দিল কাপ ভার্দে, প্রথমার্ধ শেষে গোলশূন্য ড্র
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
