১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ০২:২৫

শিরোনাম
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক

বিশ্বকাপ অভিষেকেই রূপকথা, পরাশক্তিকে থামিয়ে দিল কেপ ভার্দে

বিশ্বকাপ অভিষেকেই রূপকথা, পরাশক্তিকে থামিয়ে দিল কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০০:৫৭

বিশ্বকাপের মঞ্চে আবারও জন্ম নিল এক অবিশ্বাস্য রূপকথা। ম্যাচ শেষে দুই দলের ফুটবলারদের প্রতিক্রিয়াই যেন বলে দিচ্ছিল পুরো গল্প। স্পেনের খেলোয়াড়রা যখন হতাশায় ডুবে, তখন কেপ ভার্দের ফুটবলারদের চোখে ছিল আনন্দ আর আবেগের অশ্রু।

বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে চমক দেখিয়েছে কেপ ভার্দে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট আদায় করে নেয় দেশটি।

এই ঐতিহাসিক সাফল্যের কেন্দ্রে ছিলেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া। ৪০ বছর বয়সী এই তারকা পুরো ম্যাচজুড়ে স্পেনের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দলকে রক্ষা করেন। নিশ্চিত গোলের সুযোগসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে তিনি ম্যাচের নায়ক হয়ে ওঠেন।

শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল স্পেনের দখলে। তবে কেপ ভার্দের সুশৃঙ্খল রক্ষণভাগ এবং ভোজিনিয়ার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে গোলের দেখা পায়নি স্প্যানিশরা। প্রথমার্ধের শেষ দিকে কয়েকটি দারুণ সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।

বিরতির পরও একই চিত্র দেখা যায়। আক্রমণ চালিয়ে গেলেও গোল আদায় করতে পারেনি স্পেন। ম্যাচের ৭১তম মিনিটে তরুণ তারকা লামিন ইয়ামালকে মাঠে নামানো হয়। চোট কাটিয়ে ফেরার পর এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিষেক ঘটে তার।

অন্যদিকে, ৪০ বছর বয়সে বিশ্বকাপ অভিষেক হয় গোলরক্ষক ভোজিনিয়ারও। দুই ফুটবলারের বয়সের পার্থক্য ছিল ২১ বছরের বেশি, যা বিশ্বকাপ ইতিহাসে একই ম্যাচে মুখোমুখি হওয়া দুই প্রতিপক্ষ খেলোয়াড়ের মধ্যে অন্যতম বড় ব্যবধান হিসেবে আলোচনায় আসে।

শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। আর শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রাকে স্মরণীয় করে রাখে কেপ ভার্দে। এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল গোলরক্ষক ভোজিনিয়ার অসাধারণ নৈপুণ্য।

আরও পড়ুন