বাইক দুর্ঘটনায় আহত জোভান
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ২১:৫৭
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই দুর্ঘটনার বিষয়টি জানিয়ে ভক্তদের সঙ্গে সেই ভয়াবহ অভিজ্ঞতা ভাগাভাগি করেন।
জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে বাইক দুর্ঘটনার শিকার হন তিনি। তবে মহান আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে উল্লেখ করেন এই অভিনেতা।
দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, রাস্তায় চলার সময় অনেকেই মনে করেন, একটু বেশি গতিতে চললে সমস্যা হবে না কিংবা নিজের দক্ষতার ওপর ভরসা করেন। কিন্তু কখন, কীভাবে দুর্ঘটনা ঘটবে তা কেউ জানে না। মাত্র কয়েক সেকেন্ডের অসাবধানতাই একজন মানুষের জীবন বদলে দিতে পারে।
সবসময় হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে জোভান বলেন, পরিবারের সদস্য ও প্রিয়জনেরা নিরাপদে ফিরে আসার অপেক্ষায় থাকেন। তাই গন্তব্যে কিছুটা দেরিতে পৌঁছানো গেলেও নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অভিনেতার এই পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ফারহান আহমেদ জোভান। ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিভিন্ন সচেতনতামূলক বার্তা নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে থাকেন তিনি।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা
- • গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, জানালেন চিকিৎসকরা
- • বাইক দুর্ঘটনায় আহত জোভান
- • চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- • নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর
- • ১৪ বছরেও শেষ হয়নি সাগর-রুনি হত্যা তদন্ত
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হাম নাকি চিকেনপক্স, চেনার সহজ উপায়
