২৬ জুন ২০২৬, শুক্রবার, ২০:১৮

শিরোনাম
কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দামে ক্রেতাদের নাভিশ্বাস চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী
শিরোনাম
কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দামে ক্রেতাদের নাভিশ্বাস চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

মুক্তি পেল ৩৪ তারকা নিয়ে নির্মিত সিনেমা 'ওয়েলকাম ৩'

মুক্তি পেল ৩৪ তারকা নিয়ে নির্মিত সিনেমা 'ওয়েলকাম ৩'

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১৮:৪৪

অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। মুক্তির আগেই ৩৪ জন বলিউড তারকাকে এক সিনেমায় নিয়ে আসার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সিনেমাটি। তবে এত বড় তারকাবহুল কাস্টকে একসঙ্গে সামলানো, শুটিংয়ের সময় সবার শিডিউল সমন্বয় করা যে কতটা কঠিন ছিল, তা এবার খোলাখুলিভাবে জানিয়েছেন পরিচালক আহমেদ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন বলিউডের ইতিহাসের অন্যতম বৃহৎ মাল্টিস্টারার এই সিনেমা নির্মাণের নেপথ্যের চ্যালেঞ্জের গল্প।

পরিচালক বলেন, ‘এমনও দিন গেছে একই ফ্রেমে একসঙ্গে ৩০ জন তারকা উপস্থিত ছিলেন। হিসাবটা তো খুবই সহজ—প্রতিজন তারকার সাথে যদি গড়ে ৫ জন করেও ব্যক্তিগত স্টাফ থাকেন, তবে শুধু অভিনেতাদের টিম মিলেই সংখ্যাটা দাঁড়ায় ১৫০ জনে! এর সাথে যুক্ত হতো প্রোডাকশনের নিজস্ব আরও ২০০ জন ক্রু মেম্বার। অর্থাৎ প্রতিদিন সাড়ে ৩০০ মানুষের বিশাল এক কর্মযজ্ঞ সামলাতে হয়েছে আমাকে। বিশাল আয়োজন সাধারণ কোনো শুটিং ফ্লোরে করা একেবারেই অসম্ভব ছিল। তাই আমাদের প্রোডাকশন টিমকে বিশাল দুটি মাঠ ভাড়া করতে হয়েছিল। যেখানে শুধু ৫০টি ভ্যানিটি ভ্যানের পার্কিং স্পেস, ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের থাকার জায়গা এবং টেকনিশিয়ানদের জন্য আলাদা ক্যাবিন তৈরি করা হয়। আমাদের সেটে কোনো সিনেমার কাজ ছিল না, ছিল আস্ত একটা উৎসব!’

‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই কিস্তি (ওয়েলকাম এবং ওয়েলকাম ব্যাক) বক্স অফিসে হাসির খোরাক জুগিয়েছিল। ফলে তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। তবে মুক্তির আগে সিনেমাটিকে ঘিরে যেমন উন্মাদনা রয়েছে। তেমনই সমালোচনাও কম না।

পরিচালকের জন্য সবচেয়ে বড় ধাক্কাটি আসে যখন জানতে পারেন, ফ্র্যাঞ্চাইজির প্রাণ ভোমরা ‘উদয় শেট্টি’ (নানা পাটেকর) এবং ‘মজনু ভাই’ (অনিল কাপুর) কাজ করবেন না। পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা এবং চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তারা সিনেমাটি থেকে সরে দাঁড়ান। যা ভক্তদের হতাশ করেছে। এছাড়া সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর অনেকেই ভিএফএক্স নিয়ে সমালোচনা করেছিলেন। অনেকে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ৩৪ জন তারকাকে একসঙ্গে জায়গা দিতে গিয়ে গল্পটি খিচুড়ি হয়ে যাবে না তো?

এ সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল, জ্যাকি শ্রফ, জনি লিভার, রাজপাল যাদব, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, কৃষ্ণা অভিষেক এবং কিকু শারদা। নারী তারকাদের মধ্যে আছেন রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ এবং দিশা পাটানি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আরও একঝাঁক নতুন ও প্রবীণ মুখকে।

প্রতিফলন/টিএস 

 

আরও পড়ুন