‘অতিরিক্ত সুন্দর’ বলে বাদ, আজ প্রথম সারির তারকা কৃতি!
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ২২:৫৬
একসময় অভিনয়ের অডিশনে তাকে শুনতে হয়েছিল, তিনি নাকি ‘অতিরিক্ত সুন্দর’। সেই অদ্ভুত কারণ দেখিয়েই একটি চরিত্র থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে। কিন্তু সেই প্রত্যাখ্যানই পরবর্তীতে হয়ে ওঠে তার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আজ তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী— কৃতি স্যানন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই তারকার আজ জন্মদিন।
প্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করার পর কৃতির সামনে ছিল স্থায়ী চাকরির সুযোগ। কিন্তু নিরাপদ পেশার পথ ছেড়ে অভিনয়ের স্বপ্ন পূরণে তিনি পাড়ি জমান মুম্বাইয়ে। শুরুতে বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করার পর ২০১৪ সালে ‘হিরোপন্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। এরপর ‘দিলওয়ালে’, ‘বরেলি কি বরফি’, ‘লুকা ছুপি’ এবং ‘মিমি’সহ একাধিক সফল সিনেমায় অভিনয় করে তিনি নিজের অবস্থান শক্ত করেন।
‘মিমি’ সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে কৃতি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও সফল তিনি। ত্বকের পরিচর্যাবিষয়ক প্রতিষ্ঠান ‘হাইফেন’-এর সহ-প্রতিষ্ঠাতা এবং স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রতিষ্ঠান ‘দ্য ট্রাইব’-এর সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কৃতির মোট সম্পদের পরিমাণ প্রায় ৮২ থেকে ১০০ কোটি রুপির মধ্যে। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও নিজের দক্ষতার ওপর ভর করেই তিনি আজ বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
