রোনালদোর দেশ মাতালেন জেমস-জায়েদ খান!
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ২২:৪৭
পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। ‘কাজা দো বাংলাদেশ’ ও ‘নোটিশিয়াস বাংলা’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলা গান, বিনোদন ও তারকাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনমেলা।
রোববার (২৬ জুলাই) লিসবনের ‘লিজ্বোআ আউ ভিবু’ (এলএভি) ইনডোর লাইভ মিউজিক ভেন্যুতে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলা এ আয়োজনে পর্তুগালের বিভিন্ন শহর থেকে আসা দুই হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন নগর বাউল জেমস। মঞ্চে উঠে একের পর এক জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করেন তিনি। তার গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে পুরো অনুষ্ঠানস্থলকে মাতিয়ে তোলেন দর্শকরা।
এদিকে চিত্রনায়ক জায়েদ খানও প্রাণবন্ত উপস্থিতি, দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং বিনোদনমূলক পরিবেশনায় অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন। তার উপস্থিতিকে ঘিরেও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস।
অনুষ্ঠানজুড়ে করতালি, উল্লাস আর সম্মিলিত কণ্ঠে গান গাওয়ার মধ্য দিয়ে প্রবাসের মাটিতে যেন তৈরি হয় এক টুকরো বাংলাদেশের আবহ। জেমসের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও সংগীত পরিবেশন করেন।
প্রবাসীরা জানান, বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন তাদের দেশের সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে সংযুক্ত রাখে। ভবিষ্যতেও এমন আরও বড় পরিসরের অনুষ্ঠানের প্রত্যাশা করেন তারা।
বাংলাদেশি বংশোদ্ভূত পর্তুগিজ নাগরিক রনি মোহাম্মদ বলেন, তিনি ও তার পরিবার জায়েদ খানের ভক্ত। শুধু তাকে দেখতেই অনুষ্ঠানে এসেছেন।
অন্যদিকে প্রবাসী ফারুক সিকদার জানান, দোকানের কাজ বন্ধ রেখে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এক মঞ্চে জেমস ও জায়েদ খানকে দেখতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।
আয়োজকদের ভাষ্য, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যাশার চেয়েও বেশি মানুষের অংশগ্রহণ তাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের অনুপ্রেরণা জুগিয়েছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
