সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ১৪:৪৯
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত শহিদুল ইসলামের মরদেহ ফেরত পাঠানো হয়েছে।
নিহত হওয়ার এক সপ্তাহ পর শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর থানা-পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
এদিন দুপুরে সীমান্ত পিলার ৬৪/এমপির কাছে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ জীবননগর থানা-পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। ভারতের টুঙ্গী বিএসএফ ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে মরদেহটি শনাক্তের পর তা গ্রহণ করেন নিহত শহিদুল ইসলামের বাবা লস্কর আলী মালিতা, ছোট ভাই রুহুল আমিন, সীমান্ত ইউপি সদস্য শাহিনা খাতুন ও সাইফুল ইসলাম পাকু।
পরে বিকেলে মহেশপুর ৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ নভেম্বর মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭০/এমপি হতে ২০০ গজের কাছে টুঙ্গি বিএসএফ ক্যাম্পের সদস্যরা শহীদকে গুলি করে হত্যা করে।
আরও পড়ুন
- • আজ থেকে মিলবে ভারতের টুরিস্ট ভিসা, জেনে নিন আবেদন প্রক্রিয়া
- • দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন
- • শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
- • আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের উচ্ছ্বাস
- • দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম
- • নকআউটে জমজমাট লড়াই, কে খেলবে কার বিপক্ষে
- • জর্ডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- • যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান হিজবুল্লাহ
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
