আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের উচ্ছ্বাস
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১১:৩৪
বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি সমর্থকদের উন্মাদনা এবারও নজর কেড়েছে দেশটির গণমাধ্যমের। বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশিদের ভালোবাসা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যম।
ভৌগোলিকভাবে দুই দেশের দূরত্ব প্রায় ১৭ হাজার কিলোমিটার। ভাষা ও সংস্কৃতিতেও রয়েছে বিস্তর পার্থক্য। তবে বিশ্বকাপ ফুটবল এলেই সেই দূরত্ব যেন মিলিয়ে যায়। বাংলাদেশের শহর থেকে গ্রাম সবখানেই দেখা যায় আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকা। প্রিয় দলের জয় উদ্যাপনে রাজপথে নেমে আসেন হাজারো সমর্থক।
আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল লা নাসিওন মাস (La Nación Más) বাংলাদেশে আর্জেন্টিনা-সমর্থকদের উন্মাদনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় ৬০ শতাংশ মানুষ আর্জেন্টিনা ফুটবল দলকে সমর্থন করেন।
আরেক টেলিভিশন চ্যানেল কানাল ৮ মার দেল প্লাতা (Canal 8 Mar del Plata) বাংলাদেশের সমর্থকদের উদ্যাপনের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির ক্যাপশনে তারা লিখেছে, ‘মেসির গোলগুলো বাংলাদেশ এভাবেই উদ্যাপন করেছে।’
বাংলাদেশে আর্জেন্টিনা দলের প্রতি সমর্থকদের আবেগ নতুন নয়। গত কয়েকটি বিশ্বকাপ ধরেই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় এসেছে। এবারও বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে আর্জেন্টিনার পতাকা টানানো, দেয়ালচিত্র আঁকা এবং দলের জয়ে সমর্থকদের উচ্ছ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন
- • বেসরকারি কলেজ-স্কুলে প্রশাসনিক দায়িত্বে আসছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা
- • আজ থেকে মিলবে ভারতের টুরিস্ট ভিসা, জেনে নিন আবেদন প্রক্রিয়া
- • দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন
- • শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
- • আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের উচ্ছ্বাস
- • দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম
- • নকআউটে জমজমাট লড়াই, কে খেলবে কার বিপক্ষে
- • জর্ডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
