২৮ জুন ২০২৬, রবিবার, ১১:৫২

শিরোনাম
দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী

ইরানে কাতারের পাল্টা হামলা, প্রস্তুত সৌদি আরব

ইরানে কাতারের পাল্টা হামলা, প্রস্তুত সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ২১:২৪

মধ্যপ্রাচ্যের সংঘাত এবার আর কেবল ইরান বনাম ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে তেহরানের উপর্যুপরি হামলার জবাবে সরাসরি ইরানে পাল্টা আঘাত হেনেছে কাতার।

গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত এলাকা লক্ষ্য করে কাতারের প্রতিরক্ষা বাহিনী এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২-এর এক প্রতিবেদনে অজ্ঞাতনামা পশ্চিমা সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, গত কয়েক দিনে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮১২টি ড্রোন ছোড়া হয়েছে। যদিও এর বেশিরভাগই লক্ষ্যভ্রষ্ট বা আকাশেই ধ্বংস করা হয়েছে, তবুও ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে আমিরাতে অন্তত ৩ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। ১৮৬টি মিসাইলের মধ্যে ১৭২টি ধ্বংস করা হয়েছে এবং মাত্র একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে।

এদিকে, কাতারের এই আকস্মিক হামলার পর এবার সৌদি আরবও ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইরানের ক্রমাগত হামলার শিকার হওয়ার পর সৌদি আরবও যেকোনো সময় পাল্টা আক্রমণ শুরু করতে পারে বলে ধারণা করছে ইসরায়েল।

আরও পড়ুন