আফগানিস্তানের নেতৃত্ব থেকে অবসর রশিদ খানের
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ২৩:২৮
রশিদ খানকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তার জায়গায় নতুন অধিনায়ক করা হয়েছে ইব্রাহিম জাদরানকে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে দায়িত্ব নেওয়ার কথা ইব্রাহিমের। তবে যে সিরিজ দিয়ে ইব্রাহিমের স্থায়ী অধিনায়কত্ব শুরু কথা, সেটিই এখন পর্যন্ত অনিশ্চিত।
১৩ মার্চ আফগানিস্তান-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতের শারজায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানে হামলা ও এর জেরে মধ্যপ্রাচ্যের যেসব দেশ আক্রান্ত হয়েছে, সংযুক্ত আরব আমিরাত তার মধ্যে একটি। পরিস্থিতির উন্নতি না হলে সিরিজটি স্থগিত হয়ে যাওয়ার আশঙ্কা আছে।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পরই রশিদকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন ছিল। আজ সেটিকে সত্য করে এসিবি ইব্রাহিমের নাম ঘোষণা করেছে।
রশিদের নেতৃত্বেই ২০২৪ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল আফগানিস্তান, এমনটা স্মরণ করিয়ে দিয়ে এসিবির বিবৃতিতে লেখা হয়েছে, ‘এসিবির দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য এবং নতুন প্রধান কোচ নিয়োগসহ আমাদের টিম ম্যানেজমেন্টে সাম্প্রতিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা টি-টোয়েন্টি সংস্করণে নেতৃত্বে পরিবর্তনের এই সুচিন্তিত সিদ্ধান্তটি গ্রহণ করেছি।’
ইব্রাহিম এর আগে একাধিকবার ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। এবার পেয়েছেন পূর্ণকালীন দায়িত্ব।
এসিবি আজ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে সিরিজের দলও ঘোষণা করা হয়েছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ফজলহক ফারুকি, গুলবদিন নাইব এবং মোহাম্মদ ইসহাকে কোনো স্কোয়াডেই রাখা হয়নি।
সূচি অনুযায়ী ১৩, ১৫ ও ১৭ মার্চ তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা শারজায়। এরপর ২০, ২২ ও ২৫ মার্চ তিনটি ওয়ানডে হওয়ার কথা দুবাইয়ে। তবে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিকল্প ভেন্যুর কথাও চিন্তা করছে এসিবি।
আরও পড়ুন
- • আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের উচ্ছ্বাস
- • দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম
- • নকআউটে জমজমাট লড়াই, কে খেলবে কার বিপক্ষে
- • জর্ডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- • যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান হিজবুল্লাহ
- • রামপুরায় জুলাই গণ-অভ্যুত্থানে তিন হত্যা মামলার রায় আজ
- • বিড়ালের আঁচড়ও হতে পারে ঝুঁকির কারণ, যা বলছেন চিকিৎসকেরা
- • আমেরিকার ৮ মার্কিন সামরিক বিমানঘাঁটি গুড়িয়ে দিল ইরান
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
