যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬, ২৩:৫৬
রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তের সামনে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় আমেনা বেগম (৬৫) নামে পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। সেই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়েছে।
নিহত আমেনা বেগমের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মহামায়া গ্রামে, তার বাবার নাম মৃত ওবাদুল্লাহ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত সোয়া ১২টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত সোয়া ১টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই মোকসুদুর রহমান।
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, নিহত নারী চাঁদপুর থেকে যাত্রাবাড়ীতে মেয়ের বাসায় আসার উদ্দেশে গাড়ি থেকে নেমে হেঁটে রাস্তা পারাপারের সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরো বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে।
আরও পড়ুন
- • আজ থেকে মিলবে ভারতের টুরিস্ট ভিসা, জেনে নিন আবেদন প্রক্রিয়া
- • দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন
- • শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
- • আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের উচ্ছ্বাস
- • দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম
- • নকআউটে জমজমাট লড়াই, কে খেলবে কার বিপক্ষে
- • জর্ডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- • যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান হিজবুল্লাহ
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
