ঈদে রেমিট্যান্স যোদ্ধাদের নতুন রেকর্ড
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০১ জুন, ২০২৬, ২১:১৩
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। ঈদের কেনাকাটা ও পরিবারের প্রয়োজন মেটাতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা বেশি পরিমাণে অর্থ পাঠানোয়, মে মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত মে মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে)।
সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল চলতি বছরের মার্চে, যার পরিমাণ ছিল ৩৭৫ কোটি ২২ লাখ ডলার। সেই হিসাবে মে মাসের এই প্রবাহ দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। সংশ্লিষ্টরা বলছেন, মে মাসের ২৮ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ায়, মাসজুড়ে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা ব্যাপক হারে বেড়েছিল।
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
