২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১১

শিরোনাম
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করল বিআরটিএ

মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ

মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১৫:৪৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনা তুলে ধরে একটি ভিডিও প্রকাশের দাবি উঠেছে। মঙ্গলবার প্রকাশিত ওই ভিডিওকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘হাউ টু কিল মেলানিয়া ট্রাম্প’ শিরোনামের প্রায় দুই মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। ভিডিওতে ফার্সি ভাষায় মেলানিয়া ট্রাম্পকে কীভাবে লক্ষ্যবস্তু করা যেতে পারে, সে বিষয়ে বর্ণনা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভিডিওর শুরুতে নিউইয়র্ক শহরের একটি সড়কে গাড়িবহরের দৃশ্য দেখানো হয়। পরে মেলানিয়া ট্রাম্পের পোশাক কেনার অভ্যাসকে উল্লেখ করে দাবি করা হয়, তাঁর স্টাইল টিমের কাউকে অর্থের বিনিময়ে প্রভাবিত করে তিনি কোন ফ্যাশন হাউসে যাবেন, সেই তথ্য সংগ্রহ করা সম্ভব।

এরপর ভিডিওতে দাবি করা হয়, সম্ভাব্য সেই পোশাকে প্রাণঘাতী নার্ভ এজেন্ট ভিএক্স (VX) প্রয়োগ করা যেতে পারে। পাশাপাশি মেলানিয়া ট্রাম্পের নিরাপত্তা–সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য, তাঁর স্টাইল টিমের সদস্যদের পরিচয় এবং নিরাপত্তা ব্যবস্থার কথাও ভিডিওতে উল্লেখ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ভিডিওর শেষ অংশে ট্রাম্প দম্পতির ছেলে ব্যারন ট্রাম্পের প্রতিও হুমকিসূচক বার্তা রয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে মেলানিয়া ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, তারা ভিডিওটির বিষয়ে অবগত রয়েছে। মার্কিন সাময়িকী নিউজউইককে সংস্থাটি জানিয়েছে, ভিডিওটি পর্যালোচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে তারা আর কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, ভিডিওটি প্রকাশের ঘটনায় ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন