২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:১১

শিরোনাম
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ গণপরিবহনে জিপিএস সংযোজন বাধ্যতামূলক করল বিআরটিএ

দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা

দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১৮:০১

বাংলাদেশে কমছে চিনির ব্যবহার। তবে একই সঙ্গে দ্রুত বাড়ছে চিনির বিকল্প মিষ্টিকারক সুক্রালোজের চাহিদা ও আমদানি। কী বলছে পরিসংখ্যান?

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২১-২২ থেকে ২০২৫-২৬ বিপণন মৌসুমে বাংলাদেশে চিনির ব্যবহার প্রায় ৩৩ শতাংশ কমেছে।

অন্যদিকে, জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, একই সময়ে সুক্রালোজ আমদানিতে এসেছে বড় উল্লম্ফন। ২০২১-২২ অর্থবছরে যেখানে আমদানি হয়েছিল ২২ হাজার ৬৬১ কেজি, সেখানে ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ১৮১ কেজি।

অর্থাৎ, মাত্র পাঁচ বছরে সুক্রালোজ আমদানি বেড়েছে প্রায় ৩৭৭ শতাংশ, বা প্রায় পাঁচ গুণ।

সুক্রালোজ সাধারণ চিনির তুলনায় অনেক বেশি মিষ্টি। তাই অল্প পরিমাণেই এটি ব্যবহার করা যায়। বর্তমানে চিনিমুক্ত বা কম চিনিযুক্ত বিস্কুট, পানীয়, দুগ্ধজাত পণ্য, ওষুধ এবং বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যে এর ব্যবহার বাড়ছে।

সংশ্লিষ্টদের মতে, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সুগার-ফ্রি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণের কারণেই দেশে সুক্রালোজের চাহিদা ও আমদানি ধারাবাহিকভাবে বাড়ছে।

আরও পড়ুন