হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১৯:০৭
ফরিদপুরের সদরপুরে হাতি দিয়ে সড়কে চাঁদা আদায়ের অভিযোগের মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা। হাতির ধাক্কায় উল্টে যায় একটি ইজিবাইক। এতে প্রাণ হারায় ১০ মাস বয়সী এক শিশু।
মঙ্গলবার দুপুরে উপজেলার আটরশি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিশা জান্নাতকে চিকিৎসার জন্য মা ইজিবাইকে করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন।
অভিযোগ, এ সময় সড়কে হাতি নিয়ে যানবাহনের কাছ থেকে চাঁদা তুলছিলেন মাহুত বকুল মিয়া। ইজিবাইকটি হাতির সামনে পৌঁছালে পথরোধের চেষ্টা করা হয়। হাতিটিকে এড়িয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ইজিবাইক।
এতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ১০ মাসের আরিশা। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলেও পরে ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর উত্তেজিত জনতা মাহুতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ মাহুত ও হাতিটিকে নিজেদের হেফাজতে নিয়েছে।
সদরপুর থানা পুলিশ জানিয়েছে, নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাতিটিকে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
