মানবতাবিরোধী অপরাধ মামলায় কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১০:৩৯
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।
মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলাটির কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, সাক্ষ্যগ্রহণ শুরুর আগে মামলার সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করা হবে। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে।
এর আগে গত ১৭ জুন মামলার শুনানির তারিখ নির্ধারিত থাকলেও পরে আবেদন অনুযায়ী তা পিছিয়ে ২৩ জুন নির্ধারণ করা হয়।
গত ৩০ এপ্রিল ট্রাইব্যুনাল কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা ধরে রাখতে তারা বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে উসকানি দিয়েছেন বলে দাবি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে তারা আন্দোলনরত ছাত্র-জনতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে প্ররোচনা দিয়েছেন।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, তাদের ভূমিকার ধারাবাহিকতায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়, যার ফলে রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় ২৩ জন নিহত এবং বহু মানুষ আহত হন।
এই মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন
- • ৫০০ ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনছে সরকার
- • বেঞ্চের শক্তির পরীক্ষায় উতরে গেল স্কালোনির দল
- • পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন করছে সরকার
- • পাঁচ দিনের সফরে চেকিয়া-স্লোভাকিয়ায় সেনাপ্রধান
- • সৌদি আরবে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের
- • আগস্টের শেষেই জাতীয় গ্রেডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী
- • জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই গুটিয়ে বাংলাদেশ
- • কোক স্টুডিও বাংলায় আসছে বর্ষাবরণের গান 'মেঘ'
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
