পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন করছে সরকার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ২০:২৪
পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ আরও কার্যকর ও যুগোপযোগী করতে সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনীতে শাস্তির মেয়াদ, জরিমানার পরিমাণ এবং কারাদণ্ডসংক্রান্ত বিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতেই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তার মতে, নতুন সংশোধনের মাধ্যমে আইনটির কার্যকারিতা আরও বাড়বে এবং পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে শক্তিশালী আইনি কাঠামো তৈরি হবে।
একই অধিবেশনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে অতীতের অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগের বিষয়েও কথা বলেন তিনি। মন্ত্রী জানান, প্রকৃত দুস্থ ও যোগ্য ব্যক্তিদের ভাতার আওতায় আনতে এবং অযোগ্য বা ভুয়া সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দিতে দেশব্যাপী শুদ্ধি অভিযান চলছে। এ লক্ষ্যে ভাতাভোগীদের তালিকা পুনরায় যাচাইয়ের জন্য উচ্চপর্যায়ের একটি কমিটি মাঠপর্যায়ে কাজ করছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • যুদ্ধবিরতি ভাঙলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের
- • গোবিপ্রবিতে ১৭ শিক্ষককে স্থায়ী চাকরিচ্যুতি
- • ৫০০ ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনছে সরকার
- • বেঞ্চের শক্তির পরীক্ষায় উতরে গেল স্কালোনির দল
- • পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন করছে সরকার
- • পাঁচ দিনের সফরে চেকিয়া-স্লোভাকিয়ায় সেনাপ্রধান
- • সৌদি আরবে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের
- • আগস্টের শেষেই জাতীয় গ্রেডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
