২৮ জুন ২০২৬, রবিবার, ২২:১৬

শিরোনাম
৫০০ ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনছে সরকার পাঁচ দিনের সফরে চেকিয়া-স্লোভাকিয়ায় সেনাপ্রধান আগস্টের শেষেই জাতীয় গ্রেডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশ রোগীর বহন করে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ

বেঞ্চের শক্তির পরীক্ষায় উতরে গেল স্কালোনির দল

বেঞ্চের শক্তির পরীক্ষায় উতরে গেল স্কালোনির দল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ২০:৩৮

নকআউট পর্বের আগে একাধিক পরিবর্তন এনে মাঠে নেমেও দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। রোববার টেক্সাসের ডালাস স্টেডিয়ামে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল।

অস্ট্রিয়ার বিপক্ষে খেলা একাদশ থেকে নয়টি পরিবর্তন করেন স্কালোনি। শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়ে ১৯ মিনিটে জিওভানি লো সেলসো এবং ৩১ মিনিটে লাউতারো মার্টিনেজের পেনাল্টি গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে মুসা আল-তামারি জর্ডানের হয়ে একটি গোল শোধ দেন। তবে ৮০ মিনিটে বদলি হিসেবে নামা অধিনায়ক লিওনেল মেসি দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নতুন রেকর্ডও গড়েন তিনি।

এই জয়ের মাধ্যমে শুধু গ্রুপসেরা হওয়াই নয়, বেঞ্চের খেলোয়াড়দের পারফরম্যান্সেও সন্তুষ্ট হওয়ার সুযোগ পেল আর্জেন্টিনা। আগামী ৩ জুলাই রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন