হাদি হত্যার বিচার নিশ্চিতে বিএনপি বদ্ধপরিকর: নাছির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ২৩:০২
শহিদ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম ফয়সাল ও সহযোগী আলমগীর শেখকে ভারতে গ্রেপ্তারের বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
রবিবার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।
নাছির উদ্দীন নাছির বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় আসামিদের গ্রেপ্তারের ঘটনা বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে গুরুত্ব বহন করে।
তিনি বলেন, অতীতে এই হত্যাকাণ্ডকে ঢাল বানিয়ে একটি চক্র নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেছিল। তবে বিএনপি হাদি হত্যার বিচারের ক্ষেত্রে সবসময় বদ্ধপরিকর এবং নির্বাচনী ইশতেহারেও বিচারের প্রতিশ্রুতি ছিল।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে ওসমান হাদির কবর জিয়ারত করেছেন এবং বিচারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। নাছির আশাবাদ ব্যক্ত করেন যে, বন্দি প্রত্যর্পণ চুক্তির প্রতি শ্রদ্ধা রেখে ভারত সরকার অভিযুক্তদের দ্রুত হস্তান্তর করবে এবং এক্ষেত্রে বাংলাদেশ সরকার জোরালো কূটনৈতিক তৎপরতা চালাবে।
আরও পড়ুন
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এগিয়ে আর্জেন্টিনা, পিছিয়েছে ব্রাজিল
- • হিজবুল্লাহ নিরস্ত্র না হলে লেবানন ছাড়বে না ইসরায়েল
- • ছোট পর্দা থেকে বিশ্বজয়, শাহরুখের সাফল্যের ৩৪ বছর
- • হরমুজে জাহাজ চলাচল বাড়তেই কমল বিশ্ববাজারে তেলের দাম
- • ‘মাঠের বাইরেও অসাধারণ মানুষ’, মেসির জন্মদিনে নেইমারের আবেগঘন বার্তা
- • শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী
- • ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
