২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৩:০১

শিরোনাম
আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

হরমুজে জাহাজ চলাচল বাড়তেই কমল বিশ্ববাজারে তেলের দাম

হরমুজে জাহাজ চলাচল বাড়তেই কমল বিশ্ববাজারে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ২১:৪২

ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার সময় যে হারে তেলের দাম বেড়েছিল, তা এখন অনেকটাই কমে এসেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যুদ্ধ শুরুর আগের অবস্থানেরও নিচে নেমেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলারের ঘরে নেমে আসে, যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম নিম্ন পর্যায়। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে।

বিভিন্ন শিপিং তথ্যসূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা কমে এসেছে এবং বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

বিশ্লেষকদের মতে, সরবরাহ পরিস্থিতির উন্নতির পাশাপাশি কৌশলগত মজুত ব্যবহারের প্রবণতা বৃদ্ধি, চীনের তুলনামূলক দুর্বল চাহিদা এবং বাজারে অতিরিক্ত তেল সরবরাহের ইঙ্গিতও দাম কমার পেছনে ভূমিকা রাখছে।

তাদের ধারণা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্থিতিশীল থাকলে এবং জাহাজ চলাচল স্বাভাবিক থাকলে আন্তর্জাতিক তেলের বাজারে স্বস্তির ধারা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন