২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৩:০৫

শিরোনাম
আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

হাদি হত্যায় অভিযুক্তদের জন্য কনস্যুলার অ্যাকসেস চাওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাদি হত্যায় অভিযুক্তদের জন্য কনস্যুলার অ্যাকসেস চাওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ২১:৩৪

শরিফ ওসমান হাদি হত্যার অভিযোগে গ্রেপ্তার তিন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে দিল্লির কাছে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে ঢাকা। আর বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

সোমবার (১৬ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ভারতে গ্রেপ্তার শরিফ ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের জন্য কনস্যুলার অ্যাকসেস চাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, কলকাতার সঙ্গে সরকার যোগাযোগ রাখছে। যাদের ধরা হয়েছে তাদের কনস্যুলার অ্যাকসেস পেতে সরকার সর্বপ্রকার চেষ্টা চালাচ্ছে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কাজ করছে। প্রথমে দুজন গ্রেপ্তারের পর কনস্যুলার অ্যাকসেস চাওয়া হয়েছে। পাশাপাশি আরেকজনকে গ্রেপ্তারের পরও কনস্যুলার অ্যাকসেস চাওয়া হয়েছে। সরকার চেষ্টা করছে। আশা করি ভারত সহযোগিতা করবে। কনস্যুলার অ্যাকসেস পাওয়া বর্তমানে প্রক্রিয়াধীন।

বেশ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তের আহ্বান জানানো নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপির অংশ হিসেবে গত ১৭ বছরে প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের জায়গা আমরা দেখে এসেছি।
যে র‍্যাবকে মানুষের সুরক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য তৈরি করা হয়েছিল, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার তাদের জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে, মানবাধিকার লঙ্ঘন করতে ব্যবহার করা হয়েছে। বিএনপি একটি মানবিক দল ও মানবিক সরকার গঠন করেছে। মানবাধিকার যাতে প্রতিষ্ঠিত হয় এবং শক্তিশালি হয়, সে লক্ষ্যে সকল কাজ বিএনপি বিগত দিনেও করেছে, ভবিষ্যতেও করবে।

রাশিয়া থেকে তেল কেনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, জ্বালানি মন্ত্রণালয় থেকে জানতে পেরেছি যে, আমাদের কোনো জ্বালানির সংকট এ মুহূর্তে নেই। ভবিষ্যতের পরিকল্পনার জন্য সব দেশের সঙ্গে জ্বালানি মন্ত্রণালয় কথা বলছে।

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের পরিস্থিতি নিয়ে জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, যেসব বাংলাদেশিরা আসতে চাচ্ছেন বা পারছেন, দূতাবাস তাদের সহযোগিতা করছে। আর যারা আসতে পারছেন না, তাদের নিরাপত্তার বিষয়টিও সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস দেখভাল করছে। 

আরও পড়ুন