২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:৪৮

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ২৩:৪০

খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন রায়েরমহল, বাঙাল বাড়ির মোড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহাদী মোহাম্মদ তাহেরী (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা যুবককে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বাঙাল বাড়ির মোড়ের দিকে যাচ্ছিল। মাহাদীর মোটরসাইকেলটি বাস ও ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহাদী ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের বাবা আব্দুর রহিম এবং তিনি সাতক্ষীরা জেলার বাসিন্দা। বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন