২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২০:০৫

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস

ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১৮:৩৯

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় উদ্ধার কার্যক্রমে সহায়তা দিতে এগিয়ে এসেছে স্পেন ও নেদারল্যান্ডস। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধারকাজে অংশ নিতে বিশেষায়িত উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নিয়েছে দেশ দুটি।

স্পেনের প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের জরুরি উদ্ধার ইউনিটের ৫৪ সদস্যের একটি দল প্রস্তুত রাখা হয়েছে। এই দলে প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের শনাক্তে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম থাকবে।

অন্যদিকে নেদারল্যান্ডসও ভেনেজুয়েলায় জরুরি সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটি উদ্ধার মিশনের জন্য উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ করেছে এবং প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম দ্রুত পাঠানোর পরিকল্পনা করছে।

শক্তিশালী ভূমিকম্পের পর ভেনেজুয়েলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

সরকারি হিসাবে, এ দুর্যোগে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন কয়েকশ মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি চিকিৎসা, খাদ্য ও আশ্রয় সহায়তা পৌঁছে দিতে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করছে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন