নওগাঁয় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, ধানক্ষেতে থেকে মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ১৮:৪০
নওগাঁর বদলগাছী উপজেলায় ধানক্ষেত থেকে এক ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার জিয়া শিমুলিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ভ্যানচালকের নাম মিঠু হোসেন। তিনি উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা।
নিহতের স্ত্রী নাসিমা সুলতানা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মিঠু তাকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী হাটে যান। সেখানে চাল ও আটা কেনার পর তিনি স্ত্রীকে বাড়িতে নামিয়ে দেন। এ সময় বৈকুণ্ঠপুর সড়কে দাঁড়িয়ে থাকা চারজন ব্যক্তির মধ্যে একজন বদলগাছীর দিকে যাওয়ার কথা বলে তার ভ্যানে উঠে। যাওয়ার আগে স্ত্রীকে তিনি বলেন, ‘রুটি বানাও, আমি এসে খাব।’
কিন্তু এরপর আর বাড়ি ফেরা হয়নি মিঠুর। রাতে দেরি হওয়ায় পরিবার ঘুমিয়ে পড়ে। পরে রাত প্রায় ২টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধারের বিষয়টি জানায়।
স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ১০টার দিকে জিয়া শিমুলিয়া গ্রামের পাশে রাস্তার ধারে একটি ধানক্ষেতে রক্তাক্ত অবস্থায় মিঠুর লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা সুলতানা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) অসিত কুমার পাল জানান, পূর্বশত্রুতা বা ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
আরও পড়ুন
- • পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী
- • গাজায় শিশুদের জীবন ও ভবিষ্যৎ ঝুঁকিতে: জাতিসংঘের সতর্কবার্তা
- • কোয়ার্টার ফাইনালে হতে পারে মেসি-রোনালদো দ্বৈরথ, টিকিটের দাম আকাশছোঁয়া
- • বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা
- • হরমুজ প্রণালী স্বাভাবিক হওয়ার আভাস, হু হু করে কমছে বিশ্ববাজারে তেলের দাম
- • এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি
- • লক্ষ্মীপুরে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা
- • ভেনেজুয়েলা ভূমিকম্পে প্রাণহানি ‘ভয়াবহ’ হতে পারে, সহায়তার ঘোষণা ট্রাম্পের
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
