২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:২৪

শিরোনাম
পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর 'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর

হরমুজ প্রণালী স্বাভাবিক হওয়ার আভাস, হু হু করে কমছে বিশ্ববাজারে তেলের দাম

হরমুজ প্রণালী স্বাভাবিক হওয়ার আভাস, হু হু করে  কমছে বিশ্ববাজারে তেলের দাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১৪:৪৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসা এবং হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলতে শুরু করায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমছে। বিশ্লেষকেরা বলছেন, বাজার ধীরে ধীরে যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরছে।

বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২২ ডলার বা ১ দশমিক ৬৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৫২ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমে দাঁড়ায় ৬৯ দশমিক ৩২ ডলারে। উভয় সূচকই ফেব্রুয়ারির শেষ সপ্তাহের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার কারণে দামের ওপর চাপ তৈরি হয়েছে।

মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন প্রায় যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে এসেছে। গত ২৪ ঘণ্টায় প্রণালীটি দিয়ে প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহন হয়েছে। তবে পুরো এলাকা মাইনমুক্ত করতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর ইরানও আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। ফলে বৈশ্বিক বাজারে সরবরাহ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমেছে। এর ফলে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলও সহজ হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী মাসগুলোতে তেলের দাম আরও কমতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি ৬৭ ডলার এবং ডব্লিউটিআইয়ের দাম ৬২ ডলারে নেমে আসতে পারে।

যদিও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুদ কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে, তবু বাজার এখন বেশি গুরুত্ব দিচ্ছে হরমুজ প্রণালী এবং মধ্যপ্রাচ্যের সরবরাহ পরিস্থিতির দিকে।

আরও পড়ুন