২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৩৫

শিরোনাম
পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর 'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১৫:০৫

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত। আগামী ২৮ জুন থেকে এ ভিসা কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

হাইকমিশনার বলেন, বাংলাদেশি পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২৮ জুন থেকে আবেদনকারীরা পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন।

দীর্ঘদিন বন্ধ থাকার পর এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে পর্যটন, চিকিৎসা, শিক্ষা ও পারিবারিক যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে ভিসা আবেদন ও প্রয়োজনীয় নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও ভ্রমণ সুবিধা বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন