গাজায় ইসরায়েলি বর্বরতা: খাতার পাতায় কলমের কালির বদলে রক্তের দাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ২৩:২৮
গাজা উপত্যকায় উত্তর গাজার একটি স্কুলে পড়তে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে ৯ বছর বয়সী ফিলিস্তিনি শিশু রিতাজ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) আবু উবাইদা বিন আল-জাররাহ স্কুলে ক্লাস চলাকালীন সরাসরি মাথায় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। এক প্রতিবেদনে মিডল ইস্ট আই এই হৃদয়বিদারক ঘটনার বিস্তারিত তুলে ধরেছে, যা গাজার তথাকথিত ‘নিরাপদ এলাকা’ নিয়েও বড় প্রশ্ন তুলেছে।
রিতাজের বাবা আবদুল রহমান জানান, দুই বছরের যুদ্ধের পর সাম্প্রতিক যুদ্ধবিরতি হলে রিতাজ বড় আশা নিয়ে আবারও স্কুলে যেতে শুরু করেছিল। ঘটনার দিন শিক্ষক ক্লাসে একটি অনুশীলন করতে দিয়েছিলেন; রিতাজ প্রশ্নগুলো খাতায় লিখলেও উত্তরের জায়গাগুলো আর পূরণ করতে পারেনি, তার আগেই ঘাতকের গুলি তার মাথা ভেদ করে যায়। তার সেই খাতাটি এখন কালির বদলে লাল রক্তে ভেজা। ইসরায়েল নির্ধারিত ‘ইয়েলো লাইন’ বা নিষিদ্ধ এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নিরাপদ স্থানে স্কুলটি অবস্থিত হওয়া সত্ত্বেও ইসরায়েলি সেনারা সেখানে নির্বিচারে গুলি চালায় বলে স্থানীয়দের অভিযোগ।
পরিবারটি ইসরায়েলি হামলায় নিজেদের বাড়ি হারিয়ে বর্তমানে অস্থায়ী তাঁবুতে বসবাস করছে। রিতাজের মা ওলা বিলাপ করতে করতে বলেন, "সকালে নিজ হাতে রিতাজকে তৈরি করে স্কুলে পাঠিয়েছিলাম, কিন্তু সে ফিরে এল নিথর দেহ আর রক্তে ভেজা মুখ নিয়ে।" সামনেই রিতাজের চাচার বিয়ে ছিল, যার জন্য নতুন পোশাক ও জুতাও কেনা হয়েছিল। কিন্তু সেই আনন্দ আর রিতাজের ভাগ্যে জুটল না। ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েল চায় না গাজার একটি প্রজন্ম শিক্ষিত হয়ে বেড়ে উঠুক, আর রিতাজের রক্তভেজা খাতাটিই এখন এই বর্বরতার সবচেয়ে বড় প্রমাণ।
আরও পড়ুন
- • সারা দেশে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
- • দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আভাস
- • স্থগিতাদেশ কাটিয়ে ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম
- • ভেনেজুয়েলার ভূমিকম্প: গুগল এলার্টে আগেভাগে সরে যান অনেক মানুষ
- • সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
- • প্রতিদিন একটি কলা খেলে শরীরে কী পরিবর্তন আসে?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮
- • ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
