২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২২:৫৪

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

চোর সন্দেহে যুবকের মাথা ন্যাড়া

চোর সন্দেহে যুবকের মাথা ন্যাড়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ২০:৪২

চট্টগ্রামের আনোয়ারায় এক যুবককে চোর সন্দেহে মাথা ন্যাড়া করে দিয়ে পুলিশে দিল জনতা।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার ৯নম্বর পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই যুবক একই ইউনিয়নের মাহাতা পূর্বকন্যারা গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. মনির (২৩)। খবর পেয়ে বেলা ১১ টায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার ভোররাতে ওই এলাকায় সন্দেহজনকভাবে ওই যুবক ঘুরাঘুরি করতে থাকলে স্থানীয়রা তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে।

এসময় সে চুরির ঘটনা স্বীকার করলে তাকে বেঁধে মাথা ন্যাড়া করে দেয় স্থানীয় জনতা। পরে তারা পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মো. নুরুল হুদা বলেন, ‘সে চুরির কাজে ব্যবহৃত হাতুড়িসহ একাধিক চাবির রিংসহ আমরা তাকে ধরি। গাছের সাথে বেঁধে তার মাথা পুরো ন্যাড়া করে দেয় আশেপাশে থাকা লোকজনেরা। পরে তাকে আমরা পুলিশের হাতে তুলে দিই।’  

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘চোর সন্দেহে এক যুবককে স্থানীয়রা আটক করে, পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে একটি মসজিদের দান বাক্সের টাকা চুরির কথা স্বীকার করেছে।’

আরও পড়ুন