নোয়াখালীর হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১৯:১৪
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চৌমুহনীর ডালিয়া মার্কেটের পঞ্চম তলায় অবস্থিত একটি হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন নারী ও সাতজন পুরুষ রয়েছেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকদের মধ্যে কয়েকজন দেহব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। এছাড়া কিছু নারী-পুরুষ ব্যক্তিগত সম্পর্কের সূত্রে সেখানে অবস্থান করছিলেন বলেও তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানের পর আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের পরিচয় যাচাই ও ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে তদন্ত চলছে।
জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
- • ট্রাইব্যুনালে নিজেই সাক্ষী জেরা করতে চাইলেন পলক
- • নোয়াখালীর হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪
- • কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগ, সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • সারা দেশে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
- • দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আভাস
- • স্থগিতাদেশ কাটিয়ে ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
