ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ১০:০০
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘বি’ গ্রুপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে সহ-আয়োজক কানাডা। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কাতারকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। দলের জয়ে হ্যাটট্রিক করেছেন জোনাথন ডেভিড।
ম্যাচের ১৬তম মিনিটে কানাডাকে এগিয়ে দেন কাইল লারিন। ডেভিডের জোরালো শট কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন লারিন।
এরপর ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড। চার মিনিট পর বড় ধাক্কা খায় কাতার। কানাডার আক্রমণভাগের খেলোয়াড় তেজন বুকানানকে প্রতিপক্ষের সীমানার ভেতরে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন হোমাম আহমেদ। এতে ১০ জনের দলে পরিণত হয় কাতার।
প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ডেভিড। ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কানাডা।
দ্বিতীয়ার্ধে আরও বিপদে পড়ে কাতার। ৫৩তম মিনিটে ইসমায়েল কোনেকে গুরুতর ফাউল করায় লাল কার্ড দেখেন আসিম মাদিবো। ওই ঘটনায় চোট পেয়ে মাঠ ছাড়তে হয় কোনেকে। ফলে ৯ জনের দলে পরিণত হয় কাতার।
এরপর একের পর এক আক্রমণে কাতারের রক্ষণভাগকে ভেঙে ফেলে কানাডা। ৬৪তম মিনিটে চতুর্থ গোল করেন সালিবা। পরে বল সরাতে গিয়ে নিজের জালেই বল পাঠিয়ে দেন মোহামেদ মানাই। এতে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় কানাডা।
ম্যাচের যোগ করা সময়ে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড। চলতি বিশ্বকাপে লিওনেল মেসির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেন তিনি।
শেষ পর্যন্ত ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কানাডা। এই জয়ের মাধ্যমে চলতি বিশ্বকাপের তিন স্বাগতিক দেশই জয়ের স্বাদ পেল।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৪ জুন সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কানাডা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।
আরও পড়ুন
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • সারা দেশে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
- • দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আভাস
- • স্থগিতাদেশ কাটিয়ে ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম
- • ভেনেজুয়েলার ভূমিকম্প: গুগল এলার্টে আগেভাগে সরে যান অনেক মানুষ
- • সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
- • প্রতিদিন একটি কলা খেলে শরীরে কী পরিবর্তন আসে?
- • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
