দীর্ঘ অবসর ভেঙে আবারও মাঠে নামছেন ব্রাজিলের রোনালদিনহো!
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ২০:০০
ফুটবল বিশ্বে আবারও আলোচনার মুখে রোনালদিনহো। বয়স ৪৬ হলেও থেমে নেই এই ব্রাজিলিয়ান কিংবদন্তির নাম ঘিরে উত্তেজনা। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে চুক্তি করে নতুন করে আলোচনার কেন্দ্রে সাবেক এই ব্যালন ডি’অর জয়ী তারকা।
ফুটবল থেকে এক দশকেরও বেশি সময় দূরে থাকার পর হঠাৎ করেই রোনালদিনহোর নাম যুক্ত হয়েছে রাভেনার সঙ্গে। শুরুতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, তাকে মূলত ব্র্যান্ডিং ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত করা হবে। তবে এখানে একটি প্রশ্ন উঠে আসে—তাহলে কি আবারও মাঠে ফিরবেন ‘সাম্বা জাদুকর’?
ক্লাবের নতুন অবস্থান সেই প্রশ্নকে আরও উসকে দিয়েছে। রাভেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৬ বছর বয়সী রোনালদিনহোকে সরাসরি মাঠে নামানোর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি অনুকূলে থাকলে তাকে প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যেতেও পারে।
ইতালির তৃতীয় বিভাগের এই ক্লাবটির সঙ্গে রোনালদিনহোর চুক্তি ফুটবল মহলে ইতোমধ্যেই বড় চমক হিসেবে দেখা হচ্ছে। ইতালির শীর্ষ ক্রীড়া গণমাধ্যম গাজেত্তা’র সূত্র অনুযায়ী, আগামী ২৩ জুন মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে আবারও ইতালিয়ান ফুটবলে ফিরছেন রোনালদিনহো। এর আগে তিনি এসি মিলানের হয়ে আড়াই মৌসুম খেলেছেন। ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে শেষ পেশাদার ম্যাচ খেলার পর থেকে মূলত প্রদর্শনী ম্যাচ ও লিজেন্ডস ইভেন্টেই দেখা গেছে তাকে।
তবে এবার কোচ আন্দ্রেয়া মান্দোরলিনির অধীনে নতুন করে দল গুছিয়ে তুলছে রাভেনা। ২০২৬–২৭ মৌসুমকে সামনে রেখে তাদের পরিকল্পনায় যুক্ত হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। চুক্তির শুরুতে ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইদা স্পষ্ট করে বলেছিলেন, রোনালদিনহো সিরি ‘সি’-তে খেলবেন না। তার ভাষায়, এটি ছিল মূলত একটি মার্কেটিং উদ্যোগ। বয়সের বিষয়টিও তিনি উল্লেখ করেছিলেন। তবে পরবর্তীতে অবস্থান কিছুটা নরম করেন তিনি।
ইতালিয়ান সংবাদ সংস্থা আনসা-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাইদা বলেন, ‘রোনালদিনহো একজন কালজয়ী চ্যাম্পিয়ন। তিনি রাভেনার সঙ্গে চুক্তি করেছেন, এটি আমাদের জন্য অসাধারণ এক সাফল্য। আগামী কয়েক দিনের মধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করানো হবে। তিনি কি সত্যিই খেলবেন? দেখা যাক কী হয়, সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এগিয়ে আর্জেন্টিনা, পিছিয়েছে ব্রাজিল
- • হিজবুল্লাহ নিরস্ত্র না হলে লেবানন ছাড়বে না ইসরায়েল
- • ছোট পর্দা থেকে বিশ্বজয়, শাহরুখের সাফল্যের ৩৪ বছর
- • হরমুজে জাহাজ চলাচল বাড়তেই কমল বিশ্ববাজারে তেলের দাম
- • ‘মাঠের বাইরেও অসাধারণ মানুষ’, মেসির জন্মদিনে নেইমারের আবেগঘন বার্তা
- • শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী
- • ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
