২৬ জুন ২০২৬, শুক্রবার, ০০:৪৬

শিরোনাম
এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক

আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ২৩:৪৬

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন মুশফিকুর রহিম। অসাধারণ পারফরম্যান্সে আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন এই টাইগার ব্যাটার।

মে মাসের সেরা হওয়ার লড়াইয়ে সতীর্থ তাইজুল ইসলাম ও নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরিকে পেছনে ফেলেছেন মুশফিক। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ৬৩.২৫ গড়ে তিনি করেন ২৩৫ রান। এর আগে ২০২১ সালের মে মাসেও আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন মুশফিক।

পুরস্কার জয়ের পর মুশফিকুর রহিম বলেন, 'আবারও আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। বিশেষ করে টেস্ট ক্রিকেটে পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পাওয়ায় আমি বেশি আনন্দিত। আমার সতীর্থ তাইজুলও পাকিস্তানের বিপক্ষে আমাদের স্মরণীয় সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই জয় আমাদের সবার কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।'

তিনি আরও বলেন, 'এই জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও আমরা এগিয়ে যেতে পেরেছি, যা দলের জন্য এই অর্জনকে আরও বিশেষ করে তুলেছে। আমি আমার সতীর্থ ও সহায়ক দলের সদস্যদের সমর্থনের জন্য কৃতজ্ঞ। আগামী মাসগুলোতে বাংলাদেশের সাফল্যে আরও বেশি অবদান রাখতে মুখিয়ে আছি।'

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন