কানাডার মন্ট্রিয়লে বন্দুক হামলা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০৯:৩৭
কানাডার মন্ট্রিয়লে বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক এবং হামলাকারীও রয়েছে। এ ঘটনায় আরও একজন নারী পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হলেও বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২২ জুন) স্থানীয় সময় শহরের কোট-দে-নেইজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে একটি ভবনের ভেতর থেকে দীর্ঘ অস্ত্র (লং গান) নিয়ে গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে হামলাকারীর সঙ্গে পুলিশের গোলাগুলি শুরু হলে এক পর্যায়ে তিনি পুলিশের গুলিতে নিহত হন।
হামলার স্থানটি আংশিক ইহুদি-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত, যেখানে বেশ কয়েকটি কোশের বাজার ও রেস্তোরাঁ রয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এটি ঘৃণাজনিত অপরাধ (হেট ক্রাইম) বা সন্ত্রাসী হামলা কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
ফরাসি ভাষার সরকারি সংবাদমাধ্যম রেডিও কানাডা জানিয়েছে, হামলাকারীর সঙ্গে তথাকথিত ‘ইনসেল’ মতাদর্শের সম্পর্ক থাকতে পারে। ‘ইনসেল’ বলতে এমন এক চরমপন্থী মতাদর্শকে বোঝায়, যেখানে কিছু ব্যক্তি নিজেদের সামাজিক ও ব্যক্তিগত হতাশা থেকে সহিংসতায় জড়িয়ে পড়ে।
মন্ট্রিয়ল পুলিশ প্রধান ফাদি দাগের ঘটনাটিকে ‘একটি ট্র্যাজেডি’ ও ‘দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি নিহত পুলিশ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শহরের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ গুলির শব্দে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়। অনেক মানুষ নিরাপত্তার জন্য আশপাশের দোকান ও রেস্তোরাঁয় আশ্রয় নেন। কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, হামলাকারীকে সামরিক পোশাকসদৃশ পোশাক পরা অবস্থায় দেখা গেছে।
নিহত বেসামরিক নাগরিকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, এ ধরনের সহিংসতায় তিনি মর্মাহত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এগিয়ে আর্জেন্টিনা, পিছিয়েছে ব্রাজিল
- • হিজবুল্লাহ নিরস্ত্র না হলে লেবানন ছাড়বে না ইসরায়েল
- • ছোট পর্দা থেকে বিশ্বজয়, শাহরুখের সাফল্যের ৩৪ বছর
- • হরমুজে জাহাজ চলাচল বাড়তেই কমল বিশ্ববাজারে তেলের দাম
- • ‘মাঠের বাইরেও অসাধারণ মানুষ’, মেসির জন্মদিনে নেইমারের আবেগঘন বার্তা
- • শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী
- • ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
