কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন জামিনে মুক্ত
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:০৫
সাংবাদিক অপহরণ ও নির্যাতনচেষ্টা মামলায় কারাগারে থাকা কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুড়িগ্রাম কারাগার থেকে তিনি ছাড়া পান।
কুড়িগ্রাম কারাগারের জেলার এজি মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২ সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ১০ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পেলেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ মার্চ মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে বাড়ি থেকে তুলে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এনে নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনায় তৎকালীন ডিসি সুলতানা পারভীনসহ চার কর্মকর্তার বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টার মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক।
আরও পড়ুন
- • সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে গোলাগুলি, আটক বনদস্যু দুলাভাই বাহিনীর প্রধান
- • চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই
- • যুক্তরাষ্ট্রকে নিজের মতো ব্যবহার করার দিন কি শেষ হচ্ছে ইসরাইলের?
- • নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশের নানা ধারণা
- • ১৯৯০ সালের পর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের সম্ভাবনা
- • ইরানের জন্য মার্কিন কৃষিপণ্য কেনার পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প
- • গবেষণা: দেশে প্রায় ৬১ লাখ মানুষ গাঁজাখোর
- • দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
