কড়া হুঁশিয়ারির সম্মুখীন ক্রিশ্চিয়ানো রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৫
সৌদি প্রো লিগের কড়া অবস্থান এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর অসন্তোষ উত্তাপ ছড়াচ্ছে সৌদি প্রো লিগ।
সম্প্রতি ফ্রি ট্রান্সফারে কারিম বেনজেমা আল-ইত্তিহাদ ছেড়ে আল-হিলালে যোগ দেন। এ বিষয়ে নিজের ক্লাব আল-নাসরের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এজন্য, আল ইত্তিহাদ থেকে করিম বেনজেমার দলবদল ঠেকানোর চেষ্টা করেছিলেন রোনালদো। তাঁর মতে, এই দলবদল আল হিলালের শিরোপা জয়ের পথ আরও সহজ করে দিবে।
আল নাসর, আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলি এ চারটি ক্লাবই সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এর মালিকাধীন। সে সুবিধা অনুযায়ী, কারিম বেনজেমাকে নিজেদের দলে ফেরায় এশিয়ান জায়েন্ট আল-হিলাল।
ট্রান্সফার ব্যয় ও দল শক্তিশালীকরণ নিয়ে মতবিরোধের জেরে শেষ দুই ম্যাচে মাঠে নামেননি রোনালদো। এর পরই পর্তুগিজ মহাতারকাকে হুঁশিয়ারি দিয়ে সৌদি প্রো লিগ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘কোনো একজন ব্যক্তি যত বড় তারকাই হোন না কেন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নির্ধারণ করতে পারেন না।’
বিবিসি স্পোর্টকে দেওয়া বিবৃতিতে সৌদি প্রো লিগের এক মুখপাত্র বলেন, লিগের কাঠামোতে প্রতিটি ক্লাব স্বাধীনভাবে পরিচালিত হয়। দল গঠন, অর্থ ব্যয় ও কৌশল নির্ধারণের দায়িত্ব ক্লাবগুলোরই। এই নিয়ম সবার জন্য সমান।
অন্যদিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি পিআইএফের পক্ষ থেকে পরিবর্তনের নিশ্চয়তা না আসে, তাহলে চলতি মৌসুম শেষে জুনে আল নাসর ছাড়ার আবেদন জানাতে পারেন রোনালদো।
যদিও আল নাসর সূত্র বলছে, শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচে রোনালদোর ফেরার আশা করছে ক্লাব।
আরও পড়ুন
- • ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
