বিশ্বকাপের উন্মাদনা ধামরাইয়ের বেইলি ব্রিজে, নাম হয়েছে ‘ফিফা ব্রিজ’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১১:৪৩
বিশ্বকাপ ফুটবলের উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের গ্রাম-শহরের প্রতিটি অলিগলিতে। সেই উন্মাদনার ঢেউ এবার গিয়ে লেগেছে ঢাকার ধামরাইয়ের শরীফবাগ এলাকায় একটি সাধারণ বেইলি ব্রিজে। স্থানীয় ফুটবলপ্রেমীদের উদ্যোগে সজ্জিত এই সেতুটি এখন রূপ নিয়েছে রঙিন এক উৎসবমঞ্চে, যা এলাকাবাসীর কাছে পরিচিতি পেয়েছে ‘ফিফা ব্রিজ’ নামে।
ব্রিজজুড়ে শোভা পাচ্ছে বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা। তবে ফুটবলপ্রেমীদের নজর সবচেয়ে বেশি কেড়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের তৈরি পতাকার দীর্ঘ সারি, যা পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
ম্যাচ শুরুর আগে কিংবা শেষে এখন এই ব্রিজই হয়ে উঠেছে স্থানীয়দের প্রধান আড্ডাস্থল। কে শিরোপা জিতবে, কোন তারকা ঝলক দেখাবেন এসব নিয়েই দিনভর চলছে আলোচনা, হাসি-ঠাট্টা আর বন্ধুত্বপূর্ণ তর্ক-বিতর্ক।
মাঠের খেলা হাজার কিলোমিটার দূরে হলেও ধামরাইয়ের এই স্পটে উন্মাদনায় কোনো ঘাটতি নেই। স্থানীয় তরুণদের উদ্যোগে গড়ে ওঠা এই ‘ফিফা ব্রিজ’ এখন ছবি তোলা, আড্ডা এবং খেলা বিশ্লেষণের এক জনপ্রিয় মিলনস্থলে পরিণত হয়েছে।
এখানে তরুণরা যখন লাতিন ও ইউরোপীয় পরাশক্তির সমর্থনে ব্যস্ত, তখন প্রবীণদের কেউ কেউ সমর্থন জানাচ্ছেন মধ্যপ্রাচ্যের দল সৌদি আরবকে।
দলভেদে মতপার্থক্য থাকলেও নেই কোনো বিভাজন। পতাকার রং ভিন্ন হলেও ধামরাইয়ের এই আয়োজন যেন আরও একবার মনে করিয়ে দিচ্ছে ফুটবলই মানুষকে এক সুতোয় গেঁথে রাখার সবচেয়ে বড় শক্তি।
আরও পড়ুন
- • জুলাইতেই বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
- • ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫
- • মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম
- • শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি
- • তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশ সম্পর্কের নয়’
- • ৯ জেলায় রাত ১টার মধ্যে ঝড় হওয়ার আশঙ্কা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
