স্কটল্যান্ডকে হারালেই বিপদে পড়বে ব্রাজিল ?
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১৫:৩২
বিশ্বকাপের ইতিহাসে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড বেশ স্বস্তিদায়ক। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বলছে, স্কটল্যান্ডকে নিয়ে দুশ্চিন্তার খুব একটা কারণ নেই সেলেসাওদের। তবে একটি কাকতালীয় তথ্য ম্যাচটির আগে আলোচনায় এসেছে, যা হয়তো ব্রাজিল সমর্থকদের খানিকটা ভাবিয়ে তুলতে পারে।
আজ মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও স্কটল্যান্ড। ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ব্রাজিলের সামনে রয়েছে গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে ওঠার সুযোগ। অন্যদিকে স্কটল্যান্ড চাইবে প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে নতুন ইতিহাস গড়তে।
দুই ম্যাচ শেষে গ্রুপের পরিস্থিতিও বেশ জমে উঠেছে। ব্রাজিল ও মরক্কো দুই দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে ব্রাজিল। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ডের সামনেও নকআউট পর্বে ওঠার সুযোগ রয়েছে। ইতিমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।
তবে ইতিহাসের দিকে তাকালে স্কটল্যান্ডের জন্য আশাবাদী হওয়ার সুযোগ খুব কম। দুই দল এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৮ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল, বাকি ২টি ড্র। স্কটল্যান্ড এখনো ব্রাজিলের বিপক্ষে জয়ের দেখা পায়নি।
বিশ্বকাপের আসরে দুই দলের দেখা হয়েছে চারবার। ১৯৭৪ সালে গোলশূন্য ড্রয়ের পর টানা তিন ম্যাচে জয় তুলে নেয় ব্রাজিল। ১৯৮২ সালে ৪-১, ১৯৯০ সালে ১-০ এবং ১৯৯৮ সালে ২-১ ব্যবধানে স্কটল্যান্ডকে হারিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে একটি কাকতালীয় পরিসংখ্যান আলোচনায় এসেছে ম্যাচটির আগে। ১৯৮২, ১৯৯০, ১৯৯৮ ও চলতি বিশ্বকাপ এই চার আসরেই ব্রাজিল ও স্কটল্যান্ড একই গ্রুপে পড়েছে। আগের তিনবারের কোনোটিতেই শিরোপা জিততে পারেনি ব্রাজিল। যদিও ১৯৯৮ বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত উঠেছিল তারা।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে আছেন ব্রাজিলের কিংবদন্তি জিকো ও বর্তমান প্রজন্মের তারকা নেইমার। দুজনই করেছেন দুটি করে গোল। সব মিলিয়ে ১০ ম্যাচে ব্রাজিল করেছে ১৬ গোল, বিপরীতে স্কটল্যান্ডের গোল মাত্র ৩টি।
দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১১ সালে। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে নেইমারের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল।
ব্রাজিল-স্কটল্যান্ড মুখোমুখি
ম্যাচ: ১০
ব্রাজিলের জয়: ৮
স্কটল্যান্ডের জয়: ০
ড্র: ২
বিশ্বকাপে মুখোমুখি
ম্যাচ: ৪
ব্রাজিলের জয়: ৩
স্কটল্যান্ডের জয়: ০
ড্র: ১
আরও পড়ুন
- • সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার
- • দেশে ফিরছেন ৬৪,১৬৩ জন বাংলাদেশি হাজি
- • ডালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ ইরানের
- • নেতানিয়াহুকে ‘ডিভোর্সের’ হুমকি দিয়েছিলেন ট্রাম্প, দাবি নতুন এক বইয়ে
- • ইকরা মৃত্যুর মামলায় অভিনেতা আলভী দুই দিনের রিমান্ডে
- • স্কটল্যান্ডকে হারালেই বিপদে পড়বে ব্রাজিল ?
- • ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ: ফ্রান্সে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
