২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ হলেন ভিনিসিয়ুস

ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ হলেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৪, ২৩:২৩

ব্যালন ডি’অরের বড় দাবিদার ছিলেন। শোনা যাচ্ছিল, তার হাতেই উঠবে সেই পুরস্কারটি। কিন্তু শেষ মুহূর্তে পাশার দান উল্টে যায়। ভিনিসিয়ুস জুনিয়রের স্বপ্ন ভেঙে ব্যালন ডি’অর জিতে নেন স্পেনের রদ্রি। তবে এবার আশাহত হতে হলো না ব্রাজিলিয়ান তারকাকে। ব্যালন ডি’অর না পেলেও ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’ ঠিকই জিতে নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

মঙ্গলবার রাতে ২৪ বছর বয়সী রিয়াল মাদ্রিদ তারকার আক্ষেপ ঘুচেছে কাতারের রাজধানী দোহার বিখ্যাত এস্পায়ার একাডেমিতে।

২০২৩-২৪ মৌসুমে ২৪ গোল এবং ১১ অ্যাসিস্টসহ রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ভিনিসিয়ুস।

১৯৯১ সালে ফিফার এই বর্ষসেরা পুরস্কার দেওয়ার রীতি চালু হওয়ার পর রোমারিও, রোনালদো নাজারিও (তিনবার), রিভালদো, রোনালদিনহো (দুবার) ও কাকার পর ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি পেলেন ভিনিসিয়ুস। তবে ২০০৭ সালে কাকার পর এই পুরস্কার পাওয়া প্রথম ব্রাজিলিয়ান তিনিই।

ফিফা জানিয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। ১১ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন লিওনেল মেসিও। তবে মেসি বা রদ্রি নয়, ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন ভিনিসিয়ুসই।

ফিফার সঙ্গে যুক্ত দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক, কোচ ও একজন সাংবাদিক ছাড়াও ফিফার অফিশিয়াল ওয়েবসাইটের পোলের মাধ্যমে ভক্তরা ভোট দিয়ে বিজয়ী নির্বাচন করেন।

আরও পড়ুন