মেসি-সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরলো মায়ামি
প্রকাশিত: ২৯ মে, ২০২৫, ০৫:৩৭
চার ম্যাচ পর জয়ের দেখা পেলো ইন্টার মায়ামি। আজ বৃহস্পতিবার (২৯ মে) নিজেদের মাঠে মেজর লিগ সকারে (এমএলএস) কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়েছে দলটি। ম্যাচে দুটি করে গোল করেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।
ম্যাচের ২৭ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। বক্সের বাইরে থেকে নেয়া শট ঝাঁপিয়েও নাগাল পাননি বিপক্ষ গোলকিপার। এক গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে মায়ামি।
দ্বিতীয়ার্ধে গোলমিছিল শুরু হয় ৬৮ মিনিটে। মেসির বাড়ানো বল ফাঁকায় পেয়ে গোল করেন সুয়ারেজ। এরপর ৭১ মিনিটে স্কোরলাইন ৩-০ বানান এই উরুগুইয়ান তারকা। খানিক পর ৭৪ মিনিটে এসে এক গোল শোধ করে মন্ট্রিয়েল। তবে এরপর ৮৭ মিনিটে ফের ব্যাবধান বাড়িয়ে নেন মেসি। অবশ্য পরে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মন্ট্রিয়লের পক্ষে ভিক্টর দ্বিতীয় গোল করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে।
এই জয়ে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে মেসির মায়ামি। তবে মেসি-সুয়ারেজ জোড়া গোল পেলেও দুজনের কেউই এমএলএসের শীর্ষ ৩ গোলদাতার তালিকাতে নেই। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার তাই বারিবো ১৩ গোল করে আছেন সবার উপরে। ১০ গোল করে দ্বিতীয় অবস্থানে ব্রায়ান
আরও পড়ুন
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
