মেসির ম্যাজিকে জয়োল্লাসে মায়ামি
প্রকাশিত: ২০ জুন, ২০২৫, ০৩:৪২
ম্যাচের শুরুতেই পেনাল্টিতে এগিয়ে যায় পোর্তো। গোল হজমের পরেও প্রথমার্ধের পুরোটা সময়ে নিষ্প্রাণ ছিল ইন্টার মায়ামি। তবে বিরতির পর দ্রুত পাল্টে যায় দৃশ্যপট। সমতায় ফেরার খানিক বাদেই ফ্রি কিকে দৃষ্টিনন্দন গোলে ব্যবধান গড়ে দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। পেনাল্টি থেকে স্যামু আগেহোয়ার গোলে পিছিয়ে পড়লেও টেলাসকো সেগোভিয়া ও মেসির গোলে ফিরে আসে ফ্লোরিডার ক্লাবটি।
ফিফা ক্লাব বিশ্বকাপে এবারই প্রথম খেলার সুযোগ পেয়েছে ইন্টার মায়ামি। আসরের উদ্বোধনী ম্যাচে আল আহলির সঙ্গে গোলশুন্য ড্র যাত্রা শুরু করে মেসি-সুয়ারেসরা। তবে দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস জয়ে পরের ধাপে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখল হাভিয়ের মাশ্চেরানোর দল।
দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গোল গ্রুপের দ্বিতীয় স্থানে মায়ামি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে পালমেইরাস। সমান ১ করে পয়েন্ট নিয়ে পোর্তো তিনে ও আল আহলি চারে আছে। আগামী মঙ্গলবার শেষ ম্যাচে পালমেইরাসের বিপক্ষে খেলবে মেসিরা।
প্রথম জয়ের খোঁজে ম্যাচের শুরুটা একদমই ভালো হয়নি মায়ামির। পঞ্চম মিনিটে প্রতিপক্ষের জোয়াও মারিওকে ডি-বক্সে ফাউল করে বসেন মায়ামি ডিফেন্ডার অ্যালেন, ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। তা থেকেই পোর্তোকে এগিয়ে নেন সামু আগেহোয়ার।
গোলটির আগে-পরে দারুণ দুটি সুযোগ তৈরি করেন মেসি। প্রথমবার তার পাসে ঠিকমতো সংযোগ করতে পারেননি লুইস সুয়ারেস, যদিও তিনি অফসাইডে ছিলেন। দ্বিতীয়বার গোলরক্ষককে একা পেয়েছিলেন তারকা স্ট্রাইকার, কিন্তু তার প্রচেষ্টা রুখে দেন ক্লাওদিও রামোস।
বিরতির আগে ভাগ্য সহায় হলে ব্যবধান দ্বিগুণ করতে পারতো পোর্তো; কিন্তু বক্সের বাইরে থেকে আলান ভারেলার শট পোস্টে বাধা পায়। প্রতিপক্ষের ডি-বক্সে প্রথমার্ধে মাত্র ছয়বার বলে স্পর্শ করতে পারা মায়ামি বিরতির পর খেলা শুরু হতেই গোল পেয়ে যায়।
৪৭তম মিনিটে মার্কেলো উইগানড্টের ক্রস থেকে পেনাল্টি স্পটের কাছ থেকে প্রথম ছোঁয়ায় জোরাল শটে বল জালে পাঠান ভেনেজুয়েলান মিডফিল্ডার সেগোভিয়া। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। ৫৩তম মিনিটে ডি-বক্সের একটু বাইরে তাকে ফাউল করেন পর্তুগিজ মিডফিল্ডার রদ্রিগো মোরা।
৫৪তম মেসির জাদুকরী নৈপুণ্যে এগিয়ে যায় মায়ামি। দুর্দান্ত ফ্রি কিকে ডানদিকের ওপরের কোণা দিয়ে বল ঠিকানায় পাঠান আর্জেন্টাইন তারকা। এটি ফ্রি কিক থেকে তার ৬৭তম গোলের। পাশাপাশি ইন্টার মায়ামির জার্সিতে ৫০তম গোল করলেন লিওনেল মেসি।
সময় গড়ানোর সঙ্গে মরিয়া হয়ে উঠতে থাকে পোর্তো। টানা কয়েকটি ভালো আক্রমণও করে তারা; কিন্তু শেষটা সুখকর হলো না দলটির। ইন্টার মায়ামির রক্ষণ ও গোলরক্ষক অস্কার উস্তারির পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।
আরও পড়ুন
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
