আজ বিশ্ব হেপাটাইটিস দিবস: সচেতনতা, পরীক্ষা ও চিকিৎসায় জোর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ০৯:৩৯
আজ ২৮ জুলাই বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস। দিবসটির লক্ষ্য লিভারের প্রদাহজনিত রোগ হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং সবার জন্য প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা।
এ বছরের প্রতিপাদ্য ‘হেপাটাইটিস: আসুন, বাধা ভেঙে এগিয়ে যাই’। প্রতিপাদ্যের মূল বার্তা হলো, স্বাস্থ্যসেবা গ্রহণের পথে বিদ্যমান সামাজিক, অর্থনৈতিক ও কাঠামোগত বাধা দূর করে প্রতিটি মানুষের জন্য সমানভাবে পরীক্ষা, প্রতিরোধ এবং চিকিৎসার সুযোগ নিশ্চিত করা।
বিশেষজ্ঞদের মতে, হেপাটাইটিস হলো লিভারের প্রদাহজনিত রোগ, যা প্রধানত ভাইরাসের সংক্রমণের কারণে হয়ে থাকে। ভাইরাল হেপাটাইটিসের বিভিন্ন ধরন থাকলেও হেপাটাইটিস বি ও সি সবচেয়ে বেশি উদ্বেগের কারণ। সময়মতো চিকিৎসা না হলে এসব সংক্রমণ লিভার সিরোসিস, লিভার বিকল হওয়া এবং লিভার ক্যানসারের মতো জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।
তবে বর্তমানে হেপাটাইটিস প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকর টিকা, উন্নত রোগ নির্ণয় প্রযুক্তি এবং আধুনিক ওষুধের ব্যবস্থা রয়েছে। হেপাটাইটিস বি প্রতিরোধে নিরাপদ টিকা দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি হেপাটাইটিস সি-এর জন্য এমন ওষুধ রয়েছে, যা অধিকাংশ রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে সক্ষম। এছাড়া হেপাটাইটিস বি আক্রান্তদের দীর্ঘমেয়াদি ওষুধ রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তারপরও বিশ্বের কোটি কোটি মানুষ এখনো প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসেবার বাইরে রয়েছেন। সচেতনতার অভাব, সামাজিক কুসংস্কার, রোগ নিয়ে ভয় ও লজ্জা, স্বাস্থ্যসেবার সীমিত প্রাপ্যতা এবং অর্থনৈতিক বৈষম্যের কারণে অনেকেই সময়মতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন না।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত পরীক্ষা এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা গেলে হেপাটাইটিসজনিত মৃত্যু ও জটিলতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এ লক্ষ্যেই বিশ্ব হেপাটাইটিস দিবসে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
