১৩ জুন ২০২৬, শনিবার, ০৮:১০

শিরোনাম
আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩ কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান শিল্পায়নের সম্ভাবনা নিয়ে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: মির্জা ফখরুল ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রতিমন্ত্রী ‘সবার জন্য বাজেট’ সীমিত সম্পদের মধ্যেই অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক, এবার হলো না যৌথ সংবাদ সম্মেলন বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি

প্রধানমন্ত্রীর নির্দেশে ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

প্রধানমন্ত্রীর নির্দেশে ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ১০:৪৩

ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশে বৈদেশিক মুদ্রা আনা ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় স্বস্তির সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। আগামী অর্থবছর থেকে তাদের আয়ের ওপর আর উৎসে কর কাটা হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে আয়কর আইনে সংশোধনের উদ্যোগ নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন্ন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেবেন। তবে দেশে ব্র্যান্ড প্রমোশন বা স্পনসরশিপের মাধ্যমে অর্জিত আয়ের ওপর বিদ্যমান নিয়ম অনুযায়ী কর দিতে হবে।

বর্তমান আয়কর আইনে দেশে অবস্থান করে বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য সেবা দিয়ে অর্জিত অর্থকে রেমিট্যান্স হিসেবে গণ্য করা হয় না। ফলে ব্যাংকগুলো ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর ৭ দশমিক ৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখত।

অন্যদিকে প্রবাসীরা বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে যে অর্থ পাঠান, সেটিকে রেমিট্যান্স হিসেবে গণ্য করা হয় এবং সেই আয়ের ওপর কোনো উৎসে কর কাটা হয় না।

গত ১ জুন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জনপ্রিয় ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্ম ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানার বৈঠকে বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে তিনি ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর ৭.৫ শতাংশ কর আরোপের বিষয়টি তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি দ্রুত পর্যালোচনার নির্দেশ দেন।

এনবিআর সূত্র জানিয়েছে, সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়কে রেমিট্যান্স সুবিধার আওতায় আনা হবে। একই সঙ্গে আয়কর আইনে ‘কনটেন্ট ক্রিয়েটর’ শব্দটির সংজ্ঞাও যুক্ত করা হবে।

খাতসংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্ত দেশের আইটি, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল কনটেন্ট খাতকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে এ কর নিয়ে আলোচনা ও সমালোচনা চলছিল।

এরই মধ্যে বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংক ফ্রিল্যান্সিং আয়ের ওপর উৎসে কর কর্তন স্থগিতের ঘোষণা দিয়েছে। পাশাপাশি যেসব হিসাব থেকে পূর্বে কর কেটে নেওয়া হয়েছে, তা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে ব্যাংকটি।

উল্লেখ্য, বিএনপির নির্বাচনি ইশতেহারে ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন