২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১৩

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা

হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ২৩:৪৪

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করে সাইবার হামলা চালানোর অভিযোগে ইসরায়েলি স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপের বিরুদ্ধে নতুন আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে মেটা। আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করবে তারা।

সোমবার (৮ জুন) মেটা জানায়, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এনএসও গ্রুপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করে কার্যক্রম চালিয়ে গেছে। সম্প্রতি এনএসওর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্পিয়ার-ফিশিং হামলার প্রচেষ্টা শনাক্ত ও প্রতিহত করেছে হোয়াটসঅ্যাপ।

মেটার দাবি, হামলাগুলোর কৌশল ছিল ‘ওয়ান-ক্লিক ফিশিং’, যেখানে ব্যবহারকারী একটি ক্ষতিকর লিংকে ক্লিক করলেই তার ডিভাইস বা অ্যাকাউন্ট ঝুঁকির মুখে পড়ে। এসব লিংক ব্যবহারকারীদের বাহ্যিক ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এনএসওর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি পরীক্ষামূলক অ্যাকাউন্ট ও গ্রুপ হোয়াটসঅ্যাপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি এনএসও গ্রুপ।

এর আগে যুক্তরাষ্ট্রের আদালত এনএসওকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল। যদিও পরবর্তীতে আর্থিক জরিমানার পরিমাণ কমানো হয়, তবে স্থায়ী নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।

এনএসও গ্রুপের তৈরি ‘পেগাসাস’ স্পাইওয়্যার দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রে রয়েছে। বিভিন্ন দেশে সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ ও কর্মীদের ওপর নজরদারির অভিযোগে প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে পড়ে।

আরও পড়ুন